আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সময়: মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬ ৮:১৯:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ১ টাকা ২৬ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ২ টাকা ৩৭ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০ টাকা ৯৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৯ টাকা ৩৪ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ১৫ পয়সা।

 

 

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged