ইপিএস বেড়ে ইতিবাচক প্রান্তিক পার করেছে আরএকে সিরামিকস

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ১:০৯:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের প্রতিষ্ঠান আরএকে সিরামিকস (বাংলাদেশ) পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটি প্রতি শেয়ারে ৬ পয়সা আয় (ইপিএস) করেছে, যেখানে গত বছরের একই সময়ে প্রতি শেয়ারে লোকসান ছিল ৩৫ পয়সা। অর্থাৎ কোম্পানিটি এবার লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।

তবে অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানিটির প্রতি শেয়ারে লোকসান দাঁড়িয়েছে ৩৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৬ পয়সা লোকসান।

Share
নিউজটি ১০০ বার পড়া হয়েছে ।
Tagged