তৃতীয় প্রান্তিকে লোকসান কমেছে অ্যাটলাস বাংলাদেশে  

সময়: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১০:৪৮:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড (ATLASBANG) ২০২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যে দেখা যায়, কোম্পানিটির লোকসান কিছুটা কমেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.২৭ টাকা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে লোকসান কমেছে।

এছাড়া ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ০.৬৮ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ০.৮২ টাকা।

এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ১.১৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ১.৩৮ টাকা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২০ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুনে ছিল ১২১ টাকা।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged