দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

সময়: মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬ ১২:২৯:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (ন্যাটলাইফইন্স) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত সমন্বিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানির মোট আয় থেকে মোট ব্যয় ও দাবি (ক্লেইম) পরিশোধের পর উদ্বৃত্ত (সারপ্লাস) দাঁড়িয়েছে ২,০৪৫.৫৯ মিলিয়ন টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ১,৬৯০.৮৪ মিলিয়ন টাকা।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির মোট আয় থেকে মোট ব্যয় ও দাবি পরিশোধের পর উদ্বৃত্ত হয়েছে ৮৩৭.৬১ মিলিয়ন টাকা। যা ২০২৫ সালের একই সময়ের ২,০১৯.২২ মিলিয়ন টাকা উদ্বৃত্তের তুলনায় কম।

আর্থিক প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির সমন্বিত জীবন বীমা তহবিলের (লাইফ ইন্স্যুরেন্স ফান্ড) স্থিতি দাঁড়িয়েছে ৭১,০২০.৬৩ মিলিয়ন টাকা। ২০২৫ সালের একই তারিখে এ তহবিলের পরিমাণ ছিল ৬১,৯৮১.২৩ মিলিয়ন টাকা। ফলে এক বছরের ব্যবধানে জীবন বীমা তহবিলে ৯,০৩৯.৪০ মিলিয়ন টাকা নিট বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) হয়েছে ২৩.৬২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৩.১৯ টাকা।

Share
নিউজটি ৬ বার পড়া হয়েছে ।
Tagged