নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এনটিএল টিউবস লিমিটেড (NTLTUBES) ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে কোম্পানিটি লোকসানে পড়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ঋণাত্মক ০.৩৮ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৪১ টাকা।
চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত ৯ মাসে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ঋণাত্মক ১.৬০ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ০.৭৭ টাকা।
এদিকে, আলোচিত ৯ মাসে শেয়ারপ্রতি নগদ কার্যক্রম থেকে আয় (NOCFPS) কমে ০.১৭ টাকায় নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১.০৯ টাকা।
অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ১৩৬.০২ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুন শেষে ছিল ১৩৭.৬১ টাকা।
সর্বশেষ আর্থিক চিত্রে দেখা যায়, কোম্পানির মুনাফা থেকে লোকসানে পতন ঘটার পাশাপাশি নগদ প্রবাহ ও সম্পদমূল্য উভয় ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।


