ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সময়: রবিবার, নভেম্বর ১, ২০২০ ৬:৫০:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আজ রোববার (১ নভেম্বর) কোম্পানির সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকালে সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ১০০৫ বার পড়া হয়েছে ।
Tagged