সূচক কমলেও বেড়েছে লেনদেন

বৈশ্বিক অস্থিরতা উপেক্ষা করে দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা

সময়: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ৩:০৪:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী অশান্তির মধ্যেও দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছে ভালো প্রবণতা। সপ্তাহের শুরুর দিকে টানা দুই দিন দরপতনের পর গতকাল বাজার উত্থানের মুখ দেখে, এবং আজ (৭ এপ্রিল ২০২৬) সেই ধারা অব্যাহত থাকে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। বেড়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর।

বাজার সংশ্লিষ্টদের মতে, তিন দেশের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে অস্থিরতা বিরাজ করছে, তার প্রভাব পড়েছে প্রতিটি দেশের অর্থনীতিতে। এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক সংকেত। আগের দিনের উত্থানের ধারাবাহিকতায় আজও বাড়তি লেনদেন হয়েছে। সূচকের ওঠানামাও ছিল ইতিবাচক, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার (সপ্তাহের তৃতীয় কার্যদিবসে) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫৬.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫.৮১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬.৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭১.৩৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এদের মধ্যে ২৭৫টির দর বেড়েছে, ৭০টির দর কমেছে এবং ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ প্রায় ৫৯৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের লেনদেনের তুলনায় প্রায় ১২৬ কোটি ২২ লাখ টাকা বেশি (আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার)।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এখানে লেনদেনের পরিমাণ ছিল ৩১ কোটি ৩৬ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে আজ শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮.৩৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৮৯.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৫.৮৪ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged