ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪১ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৫:১৮:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ১২ মে ২০২৬, মঙ্গলবার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ৫ কোটি ১২ লাখ ৫৬ হাজার ৯০টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৭২ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেডে। কোম্পানিটির ৪ কোটি ৫৩ লাখ ৯ হাজার ৬২২টি শেয়ার ৭১ টাকা ৩০ পয়সা থেকে ৭৪ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৩৫ কোটি ৭ লাখ টাকা।

দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডে (। কোম্পানিটির ২ লাখ ১৪ হাজার ৭২৫টি শেয়ার ৩৮৭ টাকা থেকে ৪২৪ টাকা দরে লেনদেন হয়, যার মোট মূল্য প্রায় ৮ কোটি ৬৫ লাখ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড । কোম্পানিটির ১২ লাখ ৮১ হাজার ৪৩৮টি শেয়ার ৬৫ টাকা ৬০ পয়সা থেকে ৭২ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ৬২ লাখ টাকা।

চতুর্থ স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । কোম্পানিটির ৫ লাখ ৬৪ হাজার ৭৩০টি শেয়ার ৪১ টাকা ৫০ পয়সা থেকে ৪২ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা।

পঞ্চম স্থানে রয়েছে নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । কোম্পানিটির ৬ লাখ ৪৮ হাজার ৯৫৬টি শেয়ার ২৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৮৯ লাখ টাকা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড । কোম্পানিটির ৪ লাখ ১৫ হাজার শেয়ার ৪৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১ কোটি ৮০ লাখ টাকা।

সপ্তম স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড । কোম্পানিটির ১ লাখ ২৫ হাজার ৩১০টি শেয়ার ১৩৪ টাকা ২০ পয়সা থেকে ১৩৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৬৮ লাখ টাকা।

অষ্টম স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। কোম্পানিটির ১ লাখ ৭২ হাজার ১৪৮টি শেয়ার ৮৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১ কোটি ৪৩ লাখ টাকা।

নবম স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড । কোম্পানিটির ১ লাখ ৯৯ হাজার ৯৯৮টি শেয়ার ৭০ টাকা থেকে ৭০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা।

দশম স্থানে রয়েছে টেকনো ড্রাগস লিমিটেড । কোম্পানিটির ৩ লাখ ২৫ হাজার শেয়ার ৩৮ টাকা থেকে ৪২ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১ কোটি ২৯ লাখ টাকা।

এছাড়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-

এপিএসসিএল বন্ড: ৮ হাজার ৯৭৪টি ইউনিট ১ হাজার ২৫০ টাকায়, মোট ১ কোটি ১২ লাখ ১৭ হাজার টাকা।

লাভেলো আইসক্রিম পিএলসি : ১ লাখ ৪৯ হাজার ৯৯৯টি শেয়ার ৭৩ টাকা ৩০ পয়সা থেকে ৭৫ টাকায়, মোট ১ কোটি ১১ লাখ ১৪ হাজার টাকা।

ট্রাস্ট ব্যাংক লিমিটেড : ৩ লাখ ৭৫ হাজার শেয়ার ১৫ টাকা ৯০ পয়সায়, মোট ৫৯ লাখ ৬৩ হাজার টাকা।

ফেডারেল ইন্স্যুরেন্স : ২ লাখ ৫৮ হাজার ৫৩২টি শেয়ার ২১ টাকায়, মোট ৫৪ লাখ ২৯ হাজার টাকা।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স : ১ লাখ শেয়ার ৫৩ টাকা ৩০ পয়সায়, মোট ৫৩ লাখ ৩০ হাজার টাকা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স : ৬৫ হাজার ৬৩৮টি শেয়ার ৭৩ টাকায়, মোট ৪৭ লাখ ৯২ হাজার টাকা।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স : ৪৫ হাজার ৯৯৬টি শেয়ার ৯৪ টাকা থেকে ১০০ টাকা ১০ পয়সা দরে, মোট ৪৪ লাখ ৪৪ হাজার টাকা।

এশিয়াটিক ল্যাবরেটরিজ : ৩৯ হাজার ৭৫৫টি শেয়ার ১০৩ টাকায়, মোট ৪০ লাখ ৯৫ হাজার টাকা।

ন্যাশনাল ফিড মিল : ২ লাখ শেয়ার ১৬ টাকা ৫০ পয়সা থেকে ১৬ টাকা ৬০ পয়সা দরে, মোট ৩৩ লাখ ১০ হাজার টাকা।

জিকিউ বলপেন : ৪ হাজার ৬৫০টি শেয়ার ৬২৫ টাকা থেকে ৬৪০ টাকা দরে, মোট ২৯ লাখ ২৫ হাজার টাকা।

সানলাইফ ইন্স্যুরেন্স : ৩৩ হাজার ৮৬৫টি শেয়ার ৬৮ টাকা ৪০ পয়সা থেকে ৭২ টাকা ৯০ পয়সা দরে, মোট ২৩ লাখ ৪৭ হাজার টাকা।

কুইন সাউথ টেক্সটাইল : ১ লাখ ৮০ হাজার শেয়ার ১২ টাকা ৩০ পয়সায়, মোট ২২ লাখ ১৪ হাজার টাকা।

এনসিসি ব্যাংক : ১ লাখ ২৫ হাজার শেয়ার ১৪ টাকা ৭০ পয়সায়, মোট ১৮ লাখ ৩৭ হাজার টাকা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি: ১৯ হাজার ৮৯৪টি শেয়ার ৮৪ টাকায়, মোট ১৬ লাখ ৭১ হাজার টাকা।

পিপলস ইন্স্যুরেন্স : ২৫ হাজার ৫০০টি শেয়ার ৫২ টাকা ৯০ পয়সায়, মোট ১৩ লাখ ৪৯ হাজার টাকা।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স : ২৭ হাজার শেয়ার ৪০ টাকা থেকে ৪৫ টাকা ৩০ পয়সা দরে, মোট ১১ লাখ ৫৭ হাজার টাকা।

সাইহাম কটন মিলস : ৫০ হাজার শেয়ার ২১ টাকায়, মোট ১০ লাখ ৫০ হাজার টাকা।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: ৯ হাজার ৫১১টি শেয়ার ১০৭ টাকা ৯০ পয়সায়, মোট ১০ লাখ ২৬ হাজার টাকা।

দেশ গার্মেন্টস : ৭ হাজার ২০০টি শেয়ার ১৩৯ টাকায়, মোট ১০ লাখ ১ হাজার টাকা।

মুন্নু সিরামিক : ১০ হাজার শেয়ার ৯৬ টাকায়, মোট ৯ লাখ ৬০ হাজার টাকা।

কে অ্যান্ড কিউ : ১ হাজার ৮৪৯টি শেয়ার ৪৯৫ টাকায়, মোট ৯ লাখ ১৫ হাজার টাকা।

সালভো কেমিক্যাল (: ২৫ হাজার ৪০০টি শেয়ার ৩৫ টাকায়, মোট ৮ লাখ ৮৯ হাজার টাকা।

একমি পেস্টিসাইডস : ৪০ হাজার ১০০টি শেয়ার ২১ টাকা ৪০ পয়সায়, মোট ৮ লাখ ৫৮ হাজার টাকা।

মনো ফ্যাব্রিকস : ৩৭ হাজার শেয়ার ২৩ টাকা ১০ পয়সায়, মোট ৮ লাখ ৫৫ হাজার টাকা।

আল-হাজ টেক্সটাইল (অখ-ঐঅঔঞঊঢ): ৭ হাজার ৭৫০টি শেয়ার ১০০ টাকা ৮০ পয়সায়, মোট ৭ লাখ ৮১ হাজার টাকা।

মনোস্পুল (গঙঘঙঝচঙঙখ): ৬ হাজার ৯৫০টি শেয়ার ১১২ টাকা ৩০ পয়সায়, মোট ৭ লাখ ৮০ হাজার টাকা।

ক্যাপিটেক গ্রোথ ফান্ড : ৯৩ হাজার ৪০০ ইউনিট ৭ টাকা ৮০ পয়সায়, মোট ৭ লাখ ২৯ হাজার টাকা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস : ৩ হাজার ১৫০টি শেয়ার ২২৭ টাকা ২০ পয়সায়, মোট ৭ লাখ ১৬ হাজার টাকা।

অগ্নি সিস্টেমস : ২০ হাজার শেয়ার ২৯ টাকা ২০ পয়সায়, মোট ৫ লাখ ৮৪ হাজার টাকা।

লিগ্যাসি ফুটওয়্যার : ৭ হাজার শেয়ার ৭৪ টাকায়, মোট ৫ লাখ ১৮ হাজার টাকা।

ই-জেনারেশন : ২০ হাজার ৫০টি শেয়ার ২৫ টাকা ৪০ পয়সায়, মোট ৫ লাখ ৯ হাজার টাকা।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged