মিডল্যান্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সময়: বুধবার, জুলাই ২৯, ২০২৬ ১০:৫৯:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১৭ পয়সা।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৮০ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৪০ পয়সা।

 

 

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged