লভ্যাংশ ঘোষণা করেনি এএফসি এগ্রো

সময়: মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২০ ৬:১৭:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।
বিদায়ী (২০১৯-২০) বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৯৩ পয়সা।
আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৮৫ পয়সা। এর আগের বছর ছিলো ১৯ টাকা ২৯ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ১০০৬ বার পড়া হয়েছে ।
Tagged