লোকসানে থাকা মিরাকেল ইন্ডাস্ট্রিজের সামনে নতুন ইপিএস ঘোষণা

সময়: বুধবার, এপ্রিল ১, ২০২৬ ১০:৫৯:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আগামী ৫ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিকের (Q3) আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে।

এর আগে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছিল ৬১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged