শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

সময়: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১০:৩৯:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫২ পয়সা।

একই সময়ে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ২৮ পয়সা, যা আগের বছর ছিল ৮ টাকা ৩ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭ পয়সা।

আগামী ২৪ মে, ২০২৬ বেলা ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged