সুখবর নিয়ে আসতে যাচ্ছে নিটল ইন্স্যুরেন্স

সময়: বুধবার, মার্চ ২৫, ২০২৬ ৫:২৯:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের শেষ দিনে বিনিয়োগকারীদের জন্য সুখবর নিয়ে আসতে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। এ লক্ষ্যে আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩১ মার্চ, ২০২৬ বিকাল ৪টায় অনুষ্ঠিত এই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। সর্বশেষ প্রান্তিকের আয় ও মুনাফা বৃদ্ধির প্রেক্ষিতে আগের অর্থবছরের তুলনায় ডিভিডেন্ড বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদান করেছিল।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা, যা আগের বছরের একই সময়ের ২৫ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে এই সূচক ছিল ৯০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৬ পয়সা, যা আগের বছরের একই সময়ের ৪১ পয়সার চেয়ে বেশি। এছাড়া ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৩৮ পয়সা, যা আগের বছরের একই সময়ের ২৮ টাকা ৮৭ পয়সার তুলনায় বেড়েছে।

বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক এই আর্থিক সূচকগুলো আগামী ৩১ মার্চের বোর্ড সভায় ঘোষিতব্য লভ্যাংশ সম্পর্কে প্রত্যাশা তৈরি করেছে।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged