১৫% নগদ ও ৫% বোনাস ডিভিডেন্ড দেবে প্রাইম ব্যাংক

সময়: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৯:৩৯:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার হিসেবে প্রদান করা হবে।

রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

প্রকাশিত তথ্যানুযায়ী, সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৯১০ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৭৩২ কোটি টাকা। ফলে এক বছরে মুনাফা বেড়েছে প্রায় ২৪ শতাংশ।

একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮৪ পয়সা, যেখানে আগের বছর এই আয় ছিল ৬ টাকা ৩১ পয়সা।

অর্থবছর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০ টাকা। পাশাপাশি শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫৮ টাকা ০৭ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২১ মে ২০২৬ তারিখে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল ২০২৬।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged