সূচক কমলেও বেড়েছে লেনদেন

ধারাবাহিক উত্থানের তৃতীয় দিন, ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সময়: বুধবার, মার্চ ১১, ২০২৬ ২:১৩:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: গত দুইদিনের ধারাবাহিকতায় আজ বুধবার (১১ মার্চ, ২০২৬) উত্থান ধরে রেখেছে দেশের শেয়ারবাজার। তবে আগের দুইদিনের মতো উল্লেখযোগ্য হারে সূচক বাড়েনি। বরং শ্লথ গতিতে লেনদেন শেষে সূচক সামান্য বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র চিত্র দেখা গেছে। তিনটি সূচকের মধ্যে প্রথম দুই সূচক বাড়লেও অপর সূচক সামান্য কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামী সপ্তাহেই পবিত্র ঈদ-উল-ফিতর। এই উপলক্ষ্যে সবাই ঈদের কেনাকাটা ও দেশের বাড়িতে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমেছে, যার প্রভাব পড়েছে সূচকের উঠানামায়। তবে ঈদের পর আবারও বাজারে ইতিবাচক প্রবণতা ফিরবে এবং বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৯২.১৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮১ পয়েন্ট কমে ২ হাজার ৩৮.০২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২৩৬টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর।

লেনদেনের অংকের দিক থেকে আজ কিছুটা পিছিয়েছে বাজার। ডিএসইতে এদিন মোট ৫১৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫৯০ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৭৫ কোটি ২৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। প্রতিষ্ঠানটিতে আজ ৩৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগেরদিন ছিল ৪৭ কোটি ৫৩ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৩.১৫ পয়েন্টে। আগেরদিন সূচকটি ৩৩৩.৬১ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged