পরিবারের সদস্যদের মধ্যে কোটি কোটি শেয়ার উপহার দিচ্ছেন উদ্যোক্তারা

সময়: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ১:১১:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক কোম্পানির স্পন্সর ও পরিচালকরা তাদের মালিকানাধীন উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার পরিবারের সদস্যদের মধ্যে উপহার হিসেবে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এসব শেয়ার এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে স্থানান্তর করা হবে।

প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড (PREMIERCEM)-এর স্পন্সর পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার মোট ৭৮ লাখ ২৫ হাজার ৩১৩টি শেয়ারের মধ্যে ৪৫ লাখ শেয়ার হস্তান্তরের ইচ্ছা জানিয়েছেন। এর মধ্যে স্ত্রী মাসুমা বেগম পাবেন ৫ লাখ ৬২ হাজার ৫০০টি, কন্যা সাদমান সাইকা সেফা পাবেন ১৩ লাখ ১২ হাজার ৫০০টি এবং পুত্র সালেহিন মুসফিক সাদাফ পাবেন ২৬ লাখ ২৫ হাজার শেয়ার।

একই ব্যক্তি জিপিএইচ ইস্পাত লিমিটেড (GPHISPAT)-এ তার মালিকানাধীন ৮ কোটি ৯০ লাখ ৮৫ হাজার ৩৯৪টি শেয়ারের মধ্যে ৩ কোটি ৫০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এতে স্ত্রী মাসুমা বেগম পাবেন ৪৩ লাখ ৭৫ হাজার শেয়ার, কন্যা সাদমান সাইকা সেফা পাবেন ১ কোটি ২ লাখ ৮ হাজার ৩৩৩টি এবং পুত্র সালেহিন মুসফিক সাদাফ পাবেন ২ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬৬৭টি শেয়ার।

অন্যদিকে, ক্রাউন সিমেন্ট পিএলসি (CROWNCEMNT)-এর পরিচালক মো. আলমগীর কবির তার ৮৪ লাখ ২৭ হাজার ৭৫টি শেয়ারের মধ্যে ৪৬ লাখ শেয়ার হস্তান্তরের পরিকল্পনা করেছেন। এর মধ্যে স্ত্রী কামরুন নাহার পাবেন ১৫ লাখ শেয়ার, পুত্র রায়হানুল কবির পাবেন ২৫ লাখ শেয়ার এবং কন্যা রাইসা কবির ও নুসাইবা কবির প্রত্যেকে পাবেন ৩ লাখ করে শেয়ার।

এছাড়া একই কোম্পানির আরেক স্পন্সর পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার মোট ১ কোটি ৮৫ লাখ ২৪ হাজার ৯২৫টি শেয়ারের মধ্যে ১ কোটি ৪০ লাখ শেয়ার হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেছেন। এতে স্ত্রী মাসুমা বেগম পাবেন ১৭ লাখ ৫০ হাজার শেয়ার, কন্যা সাদমান সাইকা সেফা পাবেন ৪০ লাখ ৮৩ হাজার ৩৩৩টি এবং পুত্র সালেহিন মুসফিক সাদাফ পাবেন ৮১ লাখ ৬৬ হাজার ৬৬৭টি শেয়ার।

কোম্পানিগুলো জানিয়েছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অনুমোদন পাওয়ার পর নির্ধারিত সময়সীমার মধ্যে, অর্থাৎ আগামী ৩০ এপ্রিল ২০২৬-এর মধ্যে এসব শেয়ার উপহার হিসেবে এক্সচেঞ্জের বাইরে স্থানান্তর সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট সকল গ্রহীতাই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার হিসেবে রয়েছেন।

 

Share
নিউজটি ২৫ বার পড়া হয়েছে ।
Tagged