সূচক কমলেও বেড়েছে লেনদেন

দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন শেয়ারবাজারে

সময়: বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ২:৫০:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের দরপতন কাটিয়ে গতকাল (২১ এপ্রিল) থেকে ঊর্ধ্বমুখী হয়েছে শেয়ারবাজার। আজ (২২ এপ্রিল) সেই ধারা অব্যাহত রেখে লেনদেন শেষ হয়েছে। টানা উত্থানে গত দুই মাসের মধ্যে টাকার অঙ্কে সর্বোচ্চ লেনদেন রেকর্ড হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণ বেড়েছে এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, তিন দেশের যুদ্ধ পরিস্থিতি না তৈরি হলে বাজার আরও ভালো অবস্থানে থাকত। তবে এই পরিস্থিতি যতই প্রতিকূল হোক, শেয়ারবাজারে লেনদেন নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৮.৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫.৮৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০.৩২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪.৫০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২১৩টির শেয়ারদর বেড়েছে, ১২১টির দর কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত আছে।

ডিএসইতে আজ প্রায় ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ ফেব্রুয়ারি ১ হাজার ২২২ কোটি ৩০ হাজার টাকার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯২৯ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১২৭ কোটি ৮ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল এখানে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ২৯ লাখ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১১টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬.৭৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩০.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকটি ২৭.৭৬ পয়েন্ট বেড়েছিল।

 

 

Share
নিউজটি ৭ বার পড়া হয়েছে ।
Tagged