ওয়ান ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

সময়: রবিবার, মে ১৭, ২০২৬ ১:৪৩:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত ইপিএস হয়েছিল ৬১ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ২১ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৮৫ পয়সা।

 

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged