ন্যাশনাল টি কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

সময়: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬ ৪:৩৩:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫৮ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১০৭ টাকা ৪৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৯২ টাকা ৮৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ১২৬ টাকা ১৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৯৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুলাই বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ জুন।

 

 

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged