নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম। এ কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৭ টাকা ১৮ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ৫৪ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৫ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর, সকাল ৯টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হবে। এর জন্য ১৫ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।


