নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক পিএলসি সহযোগী প্রতিষ্ঠান ট্রাস্ট অ্যান্ড পে লিমিটেডের মূলধন ভিত্তি শক্তিশালী করা এবং ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে নতুন করে ১৫ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২০২৬ সালের ২২ নভেম্বর অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাস্ট অ্যান্ড পে লিমিটেডে নতুন মূলধন হিসেবে ১৫ কোটি টাকা (১৫,০০,০০,০০০ টাকা) দেওয়া হবে।
তবে এ মূলধন বিনিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে কার্যকর হবে, যদি এ ধরনের অনুমোদনের প্রয়োজন হয়।


