ইস্টার্ন লুব্রিকেন্টসের ব্যবসা সম্প্রসারণে ইআরজিওএন ট্রান্সফরমার অয়েল বিতরণ চুক্তি

সময়: রবিবার, জুলাই ১২, ২০২৬ ৪:২১:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবি পিএলসি) তাদের ব্যবসার পরিধি ও বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যে নতুন একটি বিক্রয় ও বিতরণ চুক্তি করেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ৯ জুলাই ২০২৬ তারিখে ইএলবি পিএলসি এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ইআরগন (ERGON)-এর ট্রান্সফরমার অয়েলের অনুমোদিত পরিবেশক প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিকেন্টস লিমিটেড (PPPLL)-এর মধ্যে একটি বিক্রয় ও বিতরণ (Selling & Distribution) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রাথমিকভাবে এক বছরের জন্য করা এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের সরকারি খাতে ইআরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, চুক্তির একটি অনুলিপি (কপি) সরবরাহের জন্য তারা কোম্পানির কাছে অনুরোধ জানিয়েছে। তবে এখন পর্যন্ত ডিএসই ওই চুক্তির কপি গ্রহণ করেনি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারি খাতে ইআরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল সরবরাহের এই চুক্তি ইস্টার্ন লুব্রিকেন্টসের ব্যবসায়িক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ডিএসই চুক্তির কপি পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বিনিয়োগকারীদের জন্য এটি একটি ইতিবাচক খবর হলেও চুক্তির শর্তাদি ও সম্ভাব্য আয়ের প্রভাব সম্পর্কে আরও তথ্য অপেক্ষা করছে।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged