সূচক কমলেও বেড়েছে লেনদেন

উত্থানেও শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা, লেনদেন কমেছে

সময়: মঙ্গলবার, জুন ২৩, ২০২৬ ২:৩৮:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আজ (২৩ জুন) শেয়ারবাজারে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের পরিমাণ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্চে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে, পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, কিন্তু টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, গত কয়েকদিন ধরে সূচকের ধারাবাহিক উত্থানের পর মুনাফা তোলার কারণে দুই দিন পতন দেখা গিয়েছিল। আজ সেই পতন কাটিয়ে আবারও উত্থানে ফেরা স্বাভাবিক বাজার আচরণ। তবে এই উত্থানের মধ্যেও বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছেন না, যা বাজারের জন্য ইতিবাচক সংকেত। শেয়ার ধরে রাখার প্রবণতার কারণেই লেনদেনের পরিমাণ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে আন্তর্জাতিক ও দেশীয় পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল রয়েছে। তাই শেয়ারবাজারে ধসের কোনো আশঙ্কা নেই এবং আগামীতে বাজার আরও শক্তিশালী হবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.০৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৫.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৯.৫০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০.১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৭.৩৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৭৯টির শেয়ারদর বেড়েছে, ৫৫টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণের দিকে তাকালে দেখা যায়, আজ ডিএসইতে প্রায় ৮২৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের ৮৭৬ কোটি ৬ লাখ টাকার তুলনায় প্রায় ৪৭ কোটি ৭০ লাখ টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা গতকালের ৭৪ কোটি ৪২ লাখ টাকার তুলনায় বেড়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.১৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭১.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল এই সূচক ১৭৭.৭৬ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged