এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সময়: বুধবার, জুলাই ২৯, ২০২৬ ৮:০৮:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ০৩ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৮ পয়সা।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৮ টাকা ৬ পয়স। আগের বছর একই সময়ে যা ছিল ১৮ টাকা ৩৪ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৪৬ পয়সা।

 

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged