ক্যাশ ডিভিডেন্ড বিতরণে ব্রোকারেজ হাউজগুলোর কাছে তথ্য চেয়েছে BATBC

সময়: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৬:৪০:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (BATBC) ডিভিডেন্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে মার্জিন ঋণধারী শেয়ারহোল্ডারদের তথ্য চেয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব স্টক ব্রোকারেজ হাউজে কোম্পানির শেয়ার রয়েছে, তাদেরকে মার্জিন শেয়ারধারীদের নাম, শেয়ার সংখ্যা এবং ই-টিআইএন সংক্রান্ত তথ্য ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী (ক্যাশ ডিভিডেন্ডের রেকর্ড ডেট) সংগ্রহ করে পাঠাতে হবে।

উক্ত তথ্য আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে, যাতে ডিভিডেন্ড বিতরণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা যায়।

এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য কোম্পানির ই-মেইল ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে—Atiqur_Rahman@bat.com
, batbshareoffice@bat.com
এবং syed_afzal_hossain@bat.com

এছাড়া সরাসরি যোগাযোগের জন্য শেয়ার বিভাগ, BAT বাংলাদেশ, শান্তা ওয়েস্টার্ন টাওয়ার, ১৮৬ বীর উত্তম শওকত সড়ক (লেভেল-৫), তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা-১২০৮ ঠিকানায় যোগাযোগ করা যাবে। প্রয়োজনে ০১৩১৩৭০১৯২৫ এবং ০১৭৫৫৫৩২৭৫৩ নম্বরে যোগাযোগের সুযোগও রয়েছে।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged