নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ কোম্পানির ১২তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যমতে, ২০২৫ সালের ৯ জানুয়ারি প্রকাশিত ঘোষণায় কোম্পানির ১১তম ইজিএমের এজেন্ডা নম্বর-৪ স্থগিত রাখার বিষয়ে জানানো হয়েছিল। এর ধারাবাহিকতায় এবার পরিচালনা পর্ষদ ১২তম ইজিএম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট ২০২৬।
কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে বিশেষ প্রস্তাব (স্পেশাল রেজুলেশন) পাসের মাধ্যমে কোম্পানির সংঘবিধির (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) ১০৮(১) নম্বর ধারা, যা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান-সংক্রান্ত, সংশোধনের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের লক্ষ্যে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।


