চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সময়: শনিবার, এপ্রিল ১১, ২০২৬ ৬:২০:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—লিন্ডে বাংলাদেশ, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক পিএলসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

লিন্ডে বাংলাদেশ: ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর প্রতিষ্ঠানটি ৪৫০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৬০ পয়সা, যা আগের বছর ছিল ৪২১ টাকা ৯৪ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৪ টাকা ১৬ পয়সা, আগের বছর যা ছিল ২৪ টাকা ২০ পয়সা।

এছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১০ টাকা ৩১ পয়সা। আগামী ১০ জুন ২০২৬ তারিখে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে এবং এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।

শাহজালাল ইসলামী ব্যাংক: ব্যাংকটি ২০২৫ অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত বছরে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫২ পয়সা। একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ২৮ পয়সা, যা আগের বছর ছিল ৮ টাকা ৩ পয়সা।

শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭ পয়সা। আগামী ২৪ মে ২০২৬ বেলা ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।

প্রাইম ব্যাংক: ব্যাংকটি ২০২৫ অর্থবছরের জন্য মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ২৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার।

সমাপ্ত বছরে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৯১০ কোটি টাকা, যা আগের বছরের ৭৩২ কোটি টাকার তুলনায় ২৪ শতাংশ বেশি।

একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৮৪ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ৩১ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ৪০ টাকা এবং শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫৮ টাকা ৭ পয়সা।

আগামী ২১ মে ২০২৬ তারিখে ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।

সিটি ব্যাংক পিএলসি: ব্যাংকটি ২০২৫ অর্থবছরের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ১৫ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। আগের বছর ব্যাংকটি মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল (১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস)।

সমাপ্ত বছরে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭১ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ৬৭ পয়সা।

শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৭ টাকা, যা আগের বছর ছিল ৫৮ টাকা ৮৪ পয়সা। এছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৬৭ পয়সা।

আগামী ৭ জুন ২০২৬ তারিখে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে এবং এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মে।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged