তাল্লু স্পিনিংয়োর ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১১:০১:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি টাল্লু স্পিনিং মিলস লিমিটেড (TALLUSPIN) ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ আলোচ্য অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ বা শূন্য লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। সভাটি দুপুর ১২টায় হাইব্রিড প্ল্যাটফর্মে (চুয়াডাঙ্গা) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও অন্যান্য করপোরেট কার্যক্রমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর ২০২৬।

এদিকে ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক ২ টাকা ৮৪ পয়সা হয়েছে। আগের অর্থবছর অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির ইপিএস ছিল ঋণাত্মক ২ টাকা ৭৯ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৫১ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভি ছিল ১৩ টাকা ৩৪ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.০০৭ টাকা। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে এ সূচক ছিল ঋণাত্মক ০.০৩ টাকা।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged