দুই ব্যাংকের উদ্যোক্তাদের শেয়ার বিক্রির সিদ্ধান্ত

সময়: সোমবার, জুলাই ৬, ২০২৬ ৫:২৬:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির দুই উদ্যোক্তা পরিচালক মোট প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক রুমি এ হাসান কোম্পানির ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বর্তমান বাজারদরে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমান বাজারদর অনুযায়ী ব্যাংক এশিয়ার প্রতিটি শেয়ারের মূল্য ১৮ টাকা ৪০ পয়সা। সে হিসাবে বিক্রির জন্য ঘোষিত শেয়ারগুলোর মোট বাজারমূল্য দাঁড়ায় ১ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার ২০০ টাকা।

শেয়ার বিক্রির পরও রুমি এ হাসানের কাছে ৩ কোটি ৯৩ লাখ ১৮ হাজার ৪৫৫টি শেয়ার থাকবে বলে ডিএসই জানিয়েছে।

অন্যদিকে, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক রেহেনা কাশেম কোম্পানির ১০ লাখ শেয়ার বর্তমান বাজারদরে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বিক্রির ঘোষণা দিয়েছেন।

বর্তমান বাজারদর অনুযায়ী সাউথইস্ট ব্যাংকের প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা ৪০ পয়সা। সে হিসাবে বিক্রির জন্য ঘোষিত শেয়ারগুলোর মোট বাজারমূল্য ১ কোটি ৪ লাখ টাকা।

শেয়ার বিক্রির পরও রেহেনা কাশেমের কাছে ৩ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৩৭টি শেয়ার থাকবে বলে জানিয়েছে ডিএসই।

দুই উদ্যোক্তা পরিচালকের ঘোষণার পর মোট ২০ লাখ ৬৩ হাজার শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বর্তমান বাজারদরে বিক্রি করা হবে।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged