নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত লোকসান হয়েছিল ২ টাকা ৩৭ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত লোকসান হয়েছিল ৩ টাকা ৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৯ টাকা ২৬ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট দায় দাঁড়িযেছে ১৪ টাকা ৪৯ পয়সা।


