নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত দুইটি ব্রোকারেজ হাউজ তাদের অনুমোদিত প্রতিনিধি (অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) প্রত্যাহার করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-২৪৭) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মালিক আহামেদ জুবায়েরকে প্রত্যাহার করেছে।
একইসঙ্গে, ডিএসএফএম সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৩৩) তাদের অনুমোদিত প্রতিনিধি মোহাম্মদ মোশফিকুর রহমানকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিষ্ঠান দুটির এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর প্রতিষ্ঠানগুলোর পক্ষে অনুমোদিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন না।


