আজ, ০৮ জুন, পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয় ও সম্মানিত কমিশনারবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) পুঁজিবাজার বিষয়ক সম্মানিত উপদেষ্টা তানভীর গনী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বিনিয়োগকারীদের বিভিন্ন প্রত্যাশা ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহ কমিশনের নিকট তুলে ধরেন।
উপস্থিত ছিলেন— সংগঠনের সভাপতি
মো. রুহুল আমিন আকন্দ, সাধারণ সম্পাদক মো. আছাহাব মিয়া, মো. আবুল কালাম আজাদ, জাহিদুল ইসলাম লিটু, মো. মহিউদ্দিন মিন্টু, মো. মইনুল হক, সালেহা খাতুন স্নিগ্ধা, মোঃ আখতারুজ্জামান।
এছাড়াও, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ও গতিশীল বাজার গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে—এই আশাবাদ ব্যক্ত করা হয়।
পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ
সময়: সোমবার, জুন ৮, ২০২৬ ৯:০১:২৯ অপরাহ্ণ


