প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করল প্রাইম লাইফ

সময়: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ ২:২৩:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির মোট আয়কে ছাড়িয়ে গেছে মোট ব্যয় ও বীমা দাবি পরিশোধের পরিমাণ, ফলে ঘাটতি (ডেফিসিট) দাঁড়িয়েছে ৫৭ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা।

কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ সময়কালের সমন্বিত (কনসোলিডেটেড) লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী মোট আয় অপেক্ষা মোট ব্যয় এবং দাবি পরিশোধের পরিমাণ বেশি হওয়ায় ৫৭ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার ঘাটতি সৃষ্টি হয়েছে। তবে আগের বছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৭৪ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ঘাটতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।

অন্যদিকে, চলতি বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৬৮২ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। ২০২৫ সালের একই তারিখে এ তহবিলের পরিমাণ ছিল ৬৭৪ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা।

ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে ৭ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকার নিট বৃদ্ধি হয়েছে, যা কোম্পানির তহবিল অবস্থানের উন্নতির ইঙ্গিত দেয়।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged