প্রাইম ব্যাংকের শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা

সময়: বুধবার, জুন ১৭, ২০২৬ ৭:০৫:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির একাধিক পরিচালক, স্পন্সর পরিচালক এবং করপোরেট পরিচালক ব্যাংকটির বিপুল পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তারা বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার ক্রয় করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুযায়ী, ব্যাংকটির পরিচালক মি. আজম জে. চৌধুরী ৯ লাখ ৯০ হাজার ৩১৯টি শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।

করপোরেট পরিচালক ইসি হোল্ডিংস লিমিটেড ১১ লাখ ৬০ হাজার ৫০৭টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।

স্পন্সর পরিচালক কাজী সিরাজুল ইসলাম ৯ লাখ ৭১ হাজার ৭৯৭টি শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।

একইভাবে স্পন্সর পরিচালক মো. শাহাদাত হোসেন ৯ লাখ ৭১ হাজার ৫৮২টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

করপোরেট পরিচালক ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯ লাখ ৭৮ হাজার ৫৯০টি শেয়ার কেনার পরিকল্পনা জানিয়েছে।

ব্যাংকটির পরিচালক তানভীর এ. চৌধুরী বিদ্যমান বাজারদরে ব্লক মার্কেটের মাধ্যমে ৯ লাখ ৭০ হাজার ৯৭৩টি শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।

করপোরেট পরিচালক এমজেএল বাংলাদেশ পিএলসি ১৯ লাখ ৪৬ হাজার ৫৭২টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে, যা ঘোষিত শেয়ারগুলোর মধ্যে সর্বোচ্চ।

এছাড়া পরিচালক মো. নাফিস সিকদার ১২ লাখ ১৭ হাজার ৩৮৬টি শেয়ার এবং পরিচালক এস. এম. তামজিদ ৯ লাখ ৭১ হাজার ১৪০টি শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।

সব মিলিয়ে পরিচালক, স্পন্সর পরিচালক ও করপোরেট পরিচালকদের ঘোষণাকৃত শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ৮৬৬টি।

ডিএসইর তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলো আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে প্রচলিত বাজারদরে এসব শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged