সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের শুরুতেই লেনদেনে বড় ধাক্কা, কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ

সময়: শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ ৩:১১:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতা এবার স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসেই লেনদেন নেমেছে তলানীতে, যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করেছে। বাজারসংশ্লিষ্টদের মতে, বর্তমান কমিশনের ওপর আর আস্থা রাখা সম্ভব হচ্ছে না।

তাদের ভাষ্য, বাজারকে আরও স্থিতিশীল ও গতিশীল করতে পূর্ববর্তী কমিশন ভেঙে নতুন কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু যে লক্ষ্য নিয়ে নতুন কমিশন গঠিত হয়, তা অর্জনে এটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বিনিয়োগকারীদের বাজারের প্রতি আস্থা থাকলেও বর্তমান কমিশনের প্রতি আস্থা কমে গেছে। কারণ একটি স্থিতিশীল বাজারকে অস্থিতিশীল করে লেনদেন বর্তমানে তলানীতে নামিয়ে আনা হয়েছে। ফলে বিনিয়োগকারীসহ সব মহলই বর্তমান কমিশনের পরিবর্তন চাচ্ছে। এই কমিশন বাজার নিয়ন্ত্রণে কোনো সফলতা দেখাতে পারেনি এবং এখন পর্যন্ত সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাই যত দ্রুত সম্ভব বর্তমান কমিশন পরিবর্তন করতে হবে। শুধু কমিশন গঠন করলেই হবে না, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে কমিশন গঠন করতে হবে। পাশাপাশি সরকারি নিবন্ধিত বিনিয়োগকারী সংগঠনের নেতৃবৃন্দদেরও পরামর্শক হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত।

এদিকে আজ (১৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৩.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৫৭ পয়েন্ট কমে ১ হাজার ৭২.৩৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৫.৯৯ পয়েন্ট কমে ২ হাজার ৯০.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৯৬টির দর বেড়েছে, ২২৯টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৩১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪৯৯ কোটি ৬৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৮২ কোটি ৩১ লাখ টাকা।

অন্যদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮৪টির দর কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.৩৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৭৩.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৬০.৯৮ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged