নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MIRACLEIND) তৃতীয় প্রান্তিকের (Q3) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে কোম্পানিটির লোকসান আরও বেড়েছে বলে জানা গেছে।
২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে (Q3) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৪ পয়সা। ফলে বছরের ব্যবধানে লোকসান বেড়েছে।
অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে এই লোকসান ছিল ১ টাকা ৬৩ পয়সা।
এ সময়ের মধ্যে কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো বা এনওসিএফপিএস (NOCFPS) দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ২৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৯৫ পয়সা।
নেট অ্যাসেট ভ্যালু (NAV) বা শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২০২৬ সালের ৩১ মার্চ তারিখে দাঁড়িয়েছে ৮ টাকা ৯২ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুনে ছিল ১১ টাকা ৩২ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, ইসরায়েল-আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে তেলভিত্তিক কাঁচামালের দাম ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিক্রি প্রায় ৯৮ শতাংশ বাড়লেও কোম্পানিটি লোকসান থেকে বের হতে পারেনি এবং ইপিএস নেতিবাচক অবস্থায় রয়েছে।
এছাড়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC)-এর সার ব্যাগের বাড়তি চাহিদা মেটাতে উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। পরিচালনা পর্ষদ ৩ কোটি থেকে ৫ কোটি ডব্লিউপিপি (WPP) ব্যাগ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির একটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে।


