মাইডাস ফাইন্যান্সিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সময়: মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬ ১১:৪০:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যাইডাস ফাইন্যান্সিং (জানুয়ারি’২৪- মার্চ’২৪) প্রথম প্রান্তিক এবং (এপ্রিল’২৪-জুন’২৪) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’-মার্চ’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৪২ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩ টাতা ৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৭৭ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৪ পয়সা।

এদিকে, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৮৩ পয়সা ।

অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ২৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৩ টাকা ৫০ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দায় দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৭ পয়সা।

 

 

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged