নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসি (ICB Islamic Bank PLC) ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ (নো ডিভিডেন্ড) না দেওয়ার সুপারিশ করেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে রাজধানীর টিসিবি অডিটোরিয়াম, টিসিবি ভবন (প্রথম তলা), কারওয়ান বাজার, ঢাকা-১২১৫-এ আয়োজন করা হবে।
লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্তের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই ২০২৬।
একই সঙ্গে কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪২ পয়সা লোকসান।
এছাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ঋণাত্মক ২২ টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ঋণাত্মক ২০ টাকা ৭৮ পয়সা।
অন্যদিকে, শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থপ্রবাহ (NOCFPS) হয়েছে ৮০ পয়সা, যেখানে ২০২৪ সালে তা ছিল ঋণাত্মক ১ টাকা ৪৩ পয়সা।


