স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে ছয় কোম্পানির শেয়ার লেনদেন

সময়: সোমবার, নভেম্বর ২৩, ২০২৬ ৭:৪৩:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: স্পট মার্কেটে শেয়ার লেনদেন  করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি। এগুলো হলো- ওয়াটা কেমিক্যালস, জেএমআই হসপিটাল, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, গ্লোবাল হেভি কেমিক্যালস এবং জুট স্পিনার্স। এর মধ্যে প্রথম তিন কোম্পানির শেয়ার ২৪ ও ২৫ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন হবে। অন্য তিন কোম্পানির শেয়ার লেনদেন চলবে ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়াটা কেমিক্যালস, জেএমআই হসপিটাল এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার ২০২৬ সালের ২৪ ও ২৫ নভেম্বর স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করা যাবে।  কোম্পানি তিনটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর। এ কারণে ওই দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

অন্যদিকে, গোল্ডেন সন, গ্লোবাল হেভি কেমিক্যালস এবং জুট স্পিনার্সের শেয়ার ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে।  কোম্পানি তিনটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর। ফলে ওই দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

 

Share
নিউজটি ০ বার পড়া হয়েছে ।
Tagged