লভ্যাংশ বিতরণে ব্যর্থতায় দুই কোম্পানির ক্যাটাগরিতে অবনমন

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৯:২৩:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : অনুমোদিত লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ না করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি— টেকনো ড্রাগস লিমিটেড ও এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ)-এর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এর ফলে কোম্পানি দুটিকে বিদ্যমান ‘এ’ ক্যাটাগরি থেকে অবনমিত করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০ মে ২০২৪ তারিখে জারি করা নির্দেশনা নম্বর BSEC/CMRRCD/2009-193/77-এর প্রভিশন ১(ই) অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হওয়ায় কোম্পানি দুটিকে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেকনো ড্রাগস

ডিএসইর বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে ‘এ’ ক্যাটাগরিভুক্ত টেকনো ড্রাগস লিমিটেডকে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে। একই সঙ্গে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মার্জিন রুলস, ২০২৫-এর রুল ১১(৮) অনুযায়ী, উক্ত তারিখ থেকে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের টেকনো ড্রাগসের শেয়ার ক্রয়ের জন্য কোনো ধরনের ঋণ সুবিধা প্রদান না করার জন্য বলা হয়েছে।

এএমসিএল (প্রাণ)

একই কারণে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ)-এর ক্ষেত্রেও ‘এ’ ক্যাটাগরি থেকে অবনমন করে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনও কার্যকর হবে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।

এছাড়া বিএসইসির মার্জিন রুলস, ২০২৫-এর রুল ১১(৮) অনুযায়ী, নির্ধারিত তারিখ থেকে এএমসিএল (প্রাণ)-এর শেয়ার ক্রয়ের ক্ষেত্রেও স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা দিতে পারবেন না।

বাজার সংশ্লিষ্টদের মতে, সময়মতো লভ্যাংশ বিতরণে ব্যর্থতার কারণে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন এবং মার্জিন ঋণ সুবিধা প্রত্যাহারের ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন, তারল্য ও বিনিয়োগকারীদের আগ্রহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged