সপ্তাহজুড়ে আর্থিক খাতের দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

সময়: শনিবার, মে ২, ২০২৬ ৫:৪৪:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের (ফাইন্যান্স) দুই কোম্পানি তাদের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো—আইপিডিসি ফাইন্যান্স এবং ইউনাইটেড ফাইন্যান্স। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিডিসি ফাইন্যান্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড (মোট ১০ শতাংশ) ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ৬ টাকা ৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন।

ইউনাইটেড ফাইন্যান্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ১২ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৮০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ২৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged