সিঙ্গার বিডির প্রথম প্রান্তিক প্রকাশ

সময়: বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ১১:৩১:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বিডি ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৪-মার্চ’২৪) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩ টাকা ৫০ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে যাা ছিল ৪ টাকা ৭৯ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ৯১ পয়সা।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged