সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের জোরালো উত্থানে সপ্তাহ শেষ করল পুঁজিবাজার

সময়: বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ ৩:০১:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবসে স্থিতিশীল প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। যদিও প্রধান সূচক বেড়েছে, তাতে টাকার অংকে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি শেয়ারবাজারে অতীতের তুলনায় উল্লেখযোগ্য স্থিতিশীলতা বিরাজ করছে। এই স্থিতিশীলতার ফলে সূচক ও লেনদেনের পাশাপাশি বাজার মূলধনও বেড়েছে। বাজারের এই ইতিবাচক ধারা দেখে নতুন অনেক বিনিয়োগকারী লেনদেন শুরু করেছেন। বিনিয়োগকারীদের এই উপস্থিতির প্রভাবেই সূচকের ধারাবাহিক উত্থানের পর বাজারে শেয়ারদর সংশোধন হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, সূচক যতটুকু কমছে তার চেয়ে পরবর্তীতে বেশি বাড়ছে। বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে আগের মতো কোনো আতঙ্ক নেই, বরং তাদের আস্থা দিন দিন বাড়ছে। বর্তমানে ভালো মৌলভিত্তির অনেক শেয়ার বিনিয়োগের জন্য অনুকূলে রয়েছে, যা বিনিয়োগকারীদের আরও লাভজনক করে তুলতে পারে। সামগ্রিকভাবে বর্তমান বাজারকে স্বাভাবিক ও গতিশীল বলা যায় বলে মনে করছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৭৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬১.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৪.০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫০.৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩০.০৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৩.১২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৭৬টির শেয়ারদর বেড়েছে, ১৮৫টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ প্রায় ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকার তুলনায় প্রায় ১৪ কোটি ৮ লাখ টাকা কম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল সিএসইতে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৯১ লাখ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে, ১০৪টির কমেছে এবং ২৯টির পরিবর্তন হয়নি।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৬.৫৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৬৬.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকটি ২২ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged