নিজস্ব প্রতিবেদক: তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বরজুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৪৫ পয়সা ।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৯৩ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৪৩ পয়সা।


