পাইওনিয়ার ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: সোমবার, এপ্রিল ২০, ২০২৬ ১২:৪০:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (PIONEERINS) ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কোম্পানিটির আয় ও নগদ প্রবাহে উন্নতির চিত্র উঠে এসেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৬ পয়সা।

এদিকে, জানুয়ারি-মার্চ ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) দাঁড়িয়েছে ৪৫ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক ১৪ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৭ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ৪৬ টাকা ৯৭ পয়সা।

Share
নিউজটি ১৪২ বার পড়া হয়েছে ।
Tagged