নো ডিভিডেন্ড ঘোষণা সানলাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের

সময়: রবিবার, জুন ১৪, ২০২৬ ১২:৫৪:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । কোম্পানির পরিচালনা পর্ষদ সর্বশেষ সভায় এ সুপারিশ অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রস্তাবিত সিদ্ধান্ত অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে আয়োজন করা হবে। এজিএমের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ঢাকার মহাখালীর রাওয়া কমপ্লেক্সে অবস্থিত ঈগল হল, রাওয়া কনভেনশন হল, ঢাকা-১২১২।

লভ্যাংশ এবং এজিএম-সংক্রান্ত অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জুলাই ২০২৬।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরে কোম্পানির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ৩ টাকা ৪১ পয়সা। আগের বছর অর্থাৎ ২০২৪ সালের একই সময়ে এ সূচক ছিল ঋণাত্মক ৩ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ অর্থবছরে প্রিমিয়াম আয় কমে যাওয়ার কারণে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহের এ সূচকে অবনতি ঘটেছে। ফলে আগের বছরের তুলনায় এনওসিএফপিএস আরও কিছুটা নেতিবাচক অবস্থানে নেমে এসেছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, প্রিমিয়াম আয় হ্রাসের প্রভাবে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এখন এ প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আসন্ন বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা হবে।

Share
নিউজটি ৬ বার পড়া হয়েছে ।
Tagged