শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

সময়: বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ ১:২৮:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানি দু’টিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টি হলো- আজিজ পাইপস, আনলিমা ইয়ার্ন এবং রিজেন্ট টেক্সটাইল।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপস ও আনলিমা ইয়ার্নের শেয়ার দর বৃদ্ধি নিয়ে ১৭ জুন এবং রিজেন্ট টেক্সটাইলের শেয়ার নিয়ে ০৩ জুন কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানি ৩টির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর ১৯ মে ছিল ৪ টাকা ৪০ পয়সা। আর ০৩ জুন লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ ৭ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা প্রায় ৫০ শতাংশ।

অপরদিকে, আনলিমা ইয়ার্নের শেয়ার দর ০১ জুন ছিল ২৫ টাকা ৭০ পয়সা। আর ১৭ জুন লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৪ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ ১২ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৬০ পয়সা বা প্রায় ৩৩.৪৬ শতাংশ।

এছাড়া, আজিজ পাইপসের শেয়ার দর ২০ মে ছিল ৫৮ টাকা। আর ১৭ জুন লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭৮ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ ১৬ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২০ টাকা ৭০ পয়সা বা প্রায় ৩৫.৬৮ শতাংশ।

 

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged