ফিনিক্স ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

সময়: মঙ্গলবার, জুন ৩০, ২০২৬ ১২:৫২:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৭ টাকা ৮১ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৪০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১০৬ টাকা ৪৯ পয়সা।

এসএ খান/

 

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged