নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪৮ টাকা ৭৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২২ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ২৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১০২ টাকা ৪৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।


