উৎপাদন সক্ষমতা বাড়ালো এনভয় টেক্সটাইলস

সময়: বুধবার, জুলাই ১৫, ২০২৬ ১২:৫১:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড (এনভয়টেক্স) তাদের বার্ষিক ডেনিম কাপড় উৎপাদন সক্ষমতা ৫ কোটি ২০ লাখ গজ থেকে বাড়িয়ে ৬ কোটি গজে উন্নীত করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৬ সালের ১৪ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিষয়টি আনুষ্ঠানিকভাবে পর্ষদের নজরে আনা হয়েছে।
তথ্য অনুযায়ী, নির্দিষ্ট কিছু আপস্ট্রিম উৎপাদন সুবিধার আধুনিকায়ন এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এই সক্ষমতা বৃদ্ধি অর্জন করা হয়েছে। উন্নীত উৎপাদন সক্ষমতা ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদনে ব্যবহৃত হচ্ছে।
কোম্পানির ভাষ্য, এসব উন্নয়নের ফলে আপস্ট্রিম উৎপাদন প্রক্রিয়ায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর হয়েছে। এর মাধ্যমে বর্তমানে বিদ্যমান ব্যাক-প্রসেস উৎপাদন সক্ষমতার পূর্ণাঙ্গ ব্যবহার সম্ভব হচ্ছে, যা সামগ্রিক উৎপাদন দক্ষতা ও উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে সহায়তা করবে।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged